ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

চুয়াডাঙ্গায় আরও ৯১ বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদীপুর গ্রামে আরও ৯১ জন বিএনপি নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে হাউলি ইউনিয়ন জামায়াত ও উপজেলা যুব বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

স্থানীয় বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেন, “যারা আজ জামায়াতে যোগ দিলেন, তারা সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন এবং সৎ পথে চলবেন—এই অঙ্গীকারই আমাদের শক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী ও যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেক।

উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ধারাবাহিক দলত্যাগের অংশ হিসেবে এ যোগদান অনুষ্ঠিত হলো। এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন ও তারও আগে প্রায় চার শতাধিক বিএনপি কর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

চুয়াডাঙ্গায় আরও ৯১ বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় ১১:৪২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫