ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র পুলিশ ও আসামির শার্ট একই কীভাবে, জানালেন সেই পুলিশ কর্মকর্তা আজ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

এনসিপি থেকে বহিষ্কৃত ফাইয়াজ ইফতির প্রতিক্রিয়া: ‘যাদের কাছে বাউলের সম্মান বেশি—এমন খোদাদ্রোহীদের বয়কট করুন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতি এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলটির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, “যাদের কাছে বাউলের সম্মান বেশি—এমন খোদাদ্রোহীদের বয়কট করুন।”

তিনি লেখেন, ব্যক্তিগত ফেসবুক পোস্ট নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কোনো যৌক্তিকতা নেই। জামায়াত বা বিএনপি—যেই ভালো কাজ করে, সে বিষয়ে পোস্ট দেওয়া তার ব্যক্তিগত মতামত; প্রয়োজন হলে সমালোচনাও করেন। তাই তাকে ‘জামায়াত–শিবির ট্যাগিং’ করার প্রয়োজন নেই।

ইফতি দাবি করেন, এনসিপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে মূলত আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিকারীর পক্ষে দলীয় বিবৃতির প্রতিবাদ জানানোর কারণে। অথচ দলটি বলছে এটি রাজনৈতিক বিষয়ে মতপার্থক্যজনিত। তিনি বলেন, “আগে থেকে জামায়াতসহ বিভিন্ন দল নিয়ে পোস্ট দিই—তখন তো কেউ কিছু বলেনি। এখন হঠাৎ বহিষ্কার—মানুষ দুইয়ে দুইয়ে চার মিলাতেই পারে।”

তার আরও অভিযোগ, দলের পক্ষ থেকে নারী নেতৃত্ব প্রসঙ্গে তার আইডি থেকে একটি মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেও একই সময়ে আরও বিতর্কিত মন্তব্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বহিষ্কারে উল্লসিত ইফতি লিখেছেন, “আমার কাছে সবার আগে ইসলাম, আল্লাহ ও তাঁর রাসূল। এ নীতির প্রশ্নে আমি কারও সঙ্গে আপস করব না। তাই এই বহিষ্কার পেয়ে আলহামদুলিল্লাহ বলেছি।”

তিনি আরও বলেন, ধর্মীয় অবমাননাকারীর পক্ষে বিবৃতি দেওয়া কোনো দলের সঙ্গেই তিনি থাকতে চান না। পোস্টের শেষে তিনি আহ্বান জানান, “যাদের কাছে আল্লাহ তাআলার সম্মানের চেয়ে বাউলের সম্মান বেশি—এমন খোদাদ্রোহীদের বয়কট করুন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর

এনসিপি থেকে বহিষ্কৃত ফাইয়াজ ইফতির প্রতিক্রিয়া: ‘যাদের কাছে বাউলের সম্মান বেশি—এমন খোদাদ্রোহীদের বয়কট করুন’

আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫