ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’

“নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে জনগণই হবে শক্তি: দিরাইয়ে নাছির উদ্দিন চৌধুরী”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টায় নেমেছে। জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, “গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, তাই এই গণতন্ত্রকে আবার বন্দি হতে দেওয়া যাবে না।”

দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রতি জনগণের ব্যাপক সমর্থন আছে উল্লেখ করে নাছির উদ্দিন চৌধুরী বলেন, “৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আগামীর বাংলাদেশের রোডম্যাপ। আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই দফাগুলোর বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এটি আমার জীবনের শেষ নির্বাচন। সবাই আমার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।”

সভায় আরও বক্তব্য রাখেন আশোক দাস, হুমায়ুন কবির তালুকদার, আব্দুল আওয়াল, এম আর মিজান, সজীব রশীদ চৌধুরী, সালাউদ্দীন তালুকদার, মেহেদি হাসান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নাছির চৌধুরীকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে?

“নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে জনগণই হবে শক্তি: দিরাইয়ে নাছির উদ্দিন চৌধুরী”

আপডেট সময় ১০:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫