ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিক্ষামন্ত্রীর সামনেই বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা হামলা-ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা

সুনামগঞ্জ-১ আসনে পথসভায় আনিসুল হক: “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের ২০ কোটি মানুষের দায়িত্ব নেবেন”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়া গত ১৬ বছর গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে আসছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের ২০ কোটি মানুষের দায়িত্ব নেবেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেল ৫টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত পথসভায় এসব কথা বলেন আনিসুল হক। এর আগে তাহিরপুর থেকে সাচনাবাজার পর্যন্ত ২০ কিলোমিটার মোটরসাইকেল শোডাউন করে তিনি পথসভাস্থলে পৌঁছান। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে হাওর অঞ্চল।

আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান, ৫০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের ফার্মার কার্ড দেওয়া হবে। মানুষের ভাগ্যের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের সব সমস্যারই সমাধান হবে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৬ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে মেনে নেওয়াই আমাদের দায়িত্ব। এখন আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করা।”

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং গোলাম রব্বানী আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সুনামগঞ্জ-১ আসনে পথসভায় আনিসুল হক: “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের ২০ কোটি মানুষের দায়িত্ব নেবেন”

আপডেট সময় ০৯:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫