ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিক্ষামন্ত্রীর সামনেই বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা হামলা-ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা

গলাচিপায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইসলামী ছাত্রশিবিরের দোয়া মাহফিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা শাখা এ দোয়ার আয়োজন করে।

দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে নানাভাবে নির্যাতন করেও নিঃশেষ করতে পারেনি; আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন, আগামী রাষ্ট্রগঠনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তার আপোষহীন মনোভাব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাই তাৎক্ষণিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

গলাচিপায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইসলামী ছাত্রশিবিরের দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫