ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিক্ষামন্ত্রীর সামনেই বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা হামলা-ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা

রামগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোলাকোট ইউনিয়ন যুবদলের কর্মী এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. ইউসুফ দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আনোয়ার ওই দাবি মানতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে চা দোকানে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইউসুফ ক্ষিপ্ত হয়ে আনোয়ারের বুকে ও পিঠে পরপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন বলেন, ইউসুফ যুবদলের একজন কর্মী এবং বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী জানান, চাঁদা পরিশোধ না করাকে কেন্দ্র করে ইউসুফ আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

রামগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৯:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫