ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন ভোটের পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, সহিংসতায় প্রাণ গেল ৪ জনের ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসী বিএনপির বৈঠকে প্রথমবার ভার্চুয়ালি অংশ নিলেন জাইমা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ইউরোপভিত্তিক প্রবাসী নেতাদের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ভিডিও ক্লিপে দেখা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা জাইমা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদের মতামত, সমস্যা ও সুবিধা নোট নেওয়া হয়েছে বলছেন। তিনি বলেন, “কেন্দ্রীয়ভাবে আমরা কী করতে পারি তা দেখবো। কাজ এগিয়ে নিতে হবে, দেরি করা চলবে না।” এছাড়া তিনি অংশগ্রহণকারীদের সময়সূচি অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমি জানান, জাইমা বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য দিয়েছেন, তবে ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এটি প্রবাসী ভোটাধিকার কার্যক্রম সংক্রান্ত দলের বৈঠকে তার প্রথম অংশগ্রহণ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলে তিনি অংশগ্রহণ করেন।

জাইমা ২০০৮ সালে লন্ডনে স্থায়ী হওয়ার পর সেখানেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক এবং লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল’ সম্পন্ন করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

প্রবাসী বিএনপির বৈঠকে প্রথমবার ভার্চুয়ালি অংশ নিলেন জাইমা রহমান

আপডেট সময় ০৭:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫