ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’

মাওলানা মামুনুল হক: “ইসলামিক শাসনে সংখ্যালঘুর অধিকার পূর্ণভাবে নিশ্চিত হবে”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, “ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল সংখ্যালঘু সম্প্রদায় তাদের সঠিক অধিকার পাবে। কখনো তাদের কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না; বরং যাদের দ্বারা তাদের অধিকার হরণ করা হয়েছে, তা পাই-পাই করে আদায় করা হবে।”

মাওলানা মামুনুল হক আরও উল্লেখ করেন, “বাংলাদেশের অতীত ইতিহাস সংখ্যালঘুদের নিয়ে রাজনীতির ইতিহাস। একদল মানুষ হিন্দুদের রাতে আক্রমণ করতো এবং দিনে ওঝা হয়ে ঝাড়তো; এরা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে।”

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এবং নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। “একশ্রেণির মানুষ আগের মতো ক্ষমতাকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ চায়, কিন্তু বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় দিয়েছে। নতুন ফ্যাসিবাদের হাতে স্বাধীন বাংলাদেশের মাটি ইজারা দেওয়া যাবে না।”

তিনি ভোটারদের উদ্দেশে আহবান জানিয়ে বলেন, “আগামী নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন। দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দলসমূহ যাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করবে, তাকেই বিজয়ী করতে সবাই মিলে কাজ করতে হবে।”

সমাবেশে কটিয়াদী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক রাশিদী সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা ফজলুর রহমান।

গণসমাবেশে দলের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে?

মাওলানা মামুনুল হক: “ইসলামিক শাসনে সংখ্যালঘুর অধিকার পূর্ণভাবে নিশ্চিত হবে”

আপডেট সময় ০৭:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫