ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম: ডন ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল ‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি বাসে অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক মালিক-শ্রমিক-পুলিশ রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’: এমপি নজরুলের স্ত্রীর চিরকুট তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা সত্ত্বেও কমল জ্বালানি তেলের দাম

গলাচিপায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইসলামী ছাত্রশিবিরের দোয়া মাহফিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা শাখা এ দোয়ার আয়োজন করে।

দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে নানাভাবে নির্যাতন করেও নিঃশেষ করতে পারেনি; আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন, আগামী রাষ্ট্রগঠনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তার আপোষহীন মনোভাব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাই তাৎক্ষণিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম: ডন

গলাচিপায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইসলামী ছাত্রশিবিরের দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫