জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী জুলাইযোদ্ধা মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির দেওয়া মনোনয়ন প্রত্যাখ্যান করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন।
‘একটি বিশেষ ঘোষণা’ শিরোনামের ওই পোস্টে মীর আরশাদুল হক লেখেন, তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে তার আর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক বাঁশখালীর নাপোড়া গ্রামের সন্তান মীর আরশাদুল হক তার পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। তিনি লেখেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা একটি ঐতিহাসিক মুহূর্ত।
এনসিপি প্রসঙ্গে নিজের হতাশার কথা তুলে ধরে তিনি লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসের অভিজ্ঞতায় তার কাছে প্রতীয়মান হয়েছে—দলটি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যে স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন, তার কিছুই এখন আর অবশিষ্ট নেই এবং দলের বড় অংশের নেতৃত্ব ভুল পথে পরিচালিত হচ্ছে বলে তার বিশ্বাস।
একই পোস্টে মীর আরশাদুল হক বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ও জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে—এর কোনো বিকল্প নেই। তার মতে, জুলাই গণ-অভ্যুত্থান ও পরবর্তী সময়ে তারেক রহমানের বক্তব্য ও কার্যক্রম বিশ্লেষণ করে তিনি মনে করেন, এই মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা ও সক্ষমতা তার মধ্যেই রয়েছে।
এনসিপির গুরুত্বপূর্ণ এই নেতার পদত্যাগ এবং বাঁশখালী আসন থেকে নির্বাচন না করার ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত
গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করল ইরান
আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
‘আমিই বস’, জি৭ শীর্ষ সম্মেলনে ঘোষণা ট্রাম্পের
বাবা অসুস্থ, তাই হ্যাটট্রিক করেও কেঁদেছিলেন মেসি?
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক
ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’
তারেক রহমানকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৫:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৩৩২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























