দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তার এই প্রত্যাবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। এক প্রতিবেদনে বিবিসি তাকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীদের অন্যতম হিসেবে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিবিসির মতে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতাদের মধ্যে তারেক রহমান বর্তমানে অন্যতম।
প্রতিবেদনে আরও বলা হয়, ৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবার জিয়া পরিবারের সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বে রয়েছেন। ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন।
বিবিসির বিশ্লেষণে উল্লেখ করা হয়, নতুন বছরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফিরতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা জোরালো হচ্ছে। সে ক্ষেত্রে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত
গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করল ইরান
আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
‘আমিই বস’, জি৭ শীর্ষ সম্মেলনে ঘোষণা ট্রাম্পের
বাবা অসুস্থ, তাই হ্যাটট্রিক করেও কেঁদেছিলেন মেসি?
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক
ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’
বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৪০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























