বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাক্তন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরার দিনেই জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন অফিস সূত্র জানায়, বিকেল ৩টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান আবিদুর রহমান সোহেল। সেখানে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবিদুর রহমান সোহেল বলেন, এই আসনে তার পাশাপাশি নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, ‘তারেক রহমান আজ দেশে ফিরেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই।’ তিনি আরও বলেন, বগুড়াবাসী সব বিষয় বিবেচনা করে জামায়াতের পক্ষে রায় দেবেন বলে তারা আশাবাদী। গত ৫৪ বছরে বিভিন্ন দল দেশ শাসন করলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সুশাসনের প্রসঙ্গ টেনে আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামীর আমির দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসনের কথা বলেছেন। সুশাসন প্রতিষ্ঠিত হলেই নতুন প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের এবং সম্প্রতি প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে গত রবিবার (২১ ডিসেম্বর) বগুড়া-৬ আসনে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। সে সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, দলীয় প্রধানের নির্দেশেই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৪৯ হাজার। ঐতিহ্যগতভাবে আসনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবারই প্রথমবারের মতো এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান।
ঢাকা
,
রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি
গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের
বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস
ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী
এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি
ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন
তারেক রহমানের আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত নেতা আবিদুর রহমান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৫:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ২০৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















