ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা নাসির উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

এবার বরিশালের বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি বিএনপি নেতা নাসির উদ্দিনকে (৫২) আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বানারীপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় ৮০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন নাসির উদ্দিন। ওই মাদক মামলায় ২০১৯ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই নাসির এলাকা ছেড়ে পলাতক ছিলেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি এলাকায় ফিরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হন। নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জনতা বাজার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। ৬২ ইস্ট বেঙ্গলের লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক নাসির উদ্দিন ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

এদিকে ৬২ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহম্মেদ (পিএসসি) জানান, নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও চিহ্নিত অপরাধীদের দমনে সেনাবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক নাসির উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা নাসির উদ্দিন

আপডেট সময় ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬