ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে টাঙ্গাইলে বিএনপির দুই নেতা স্থায়ীভাবে বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কৃত নেতারা হলেন—নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন এবং দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, চাঁদাবাজি এবং ভূমি দখলসহ বিভিন্ন গুরুতর অভিযোগে রফিজ উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘদিন তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম জানান, অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রফিজ উদ্দিন দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে টাঙ্গাইলে বিএনপির দুই নেতা স্থায়ীভাবে বহিষ্কার

আপডেট সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬