ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় এসপি নেতার বিরুদ্ধে মামলা ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো: আবেগঘন বার্তা ড. শামারুহ মির্জার

ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নেমে পড়েন যশোর (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। আজ রোববার (২৬ এপ্রিল) উপজেলার আড়পাতা বিলে গিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটেন জামায়াতের এ এমপি। 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন মাঠে মাঠে ধান কাটার ধুম পড়েছে। তাছাড়া এলাকায় এখন শ্রমিক সংকট দেখা দিয়েছে। ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট ও অনুকূল আবহাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এমপি এনামুলের ধান কাটার মূল উদ্দেশ্য কৃষকদের সহযোগিতায় নানা শ্রেণিপেশার মানুষকে উৎসাহ প্রদান করা।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও একই ছিল। সবকিছু অনুকূলে থাকলে প্রায় ১৬ হাজার ২৬০ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় দ্রুত ধান ঘরে তুলতে সব শ্রেণিপেশার মানুষকে কৃষকের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদানই আমার এ প্রয়াস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো

ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল

আপডেট সময় ০৩:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬