ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬ বজ্রপাতে ৭ জেলায় ১৪ জন নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব এস আলমের আভিভা ফাইন্যান্সে তারেক খানকে প্রশাসক নিয়োগ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রদলের আহতরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন। ছাত্রশিবিরের আহতরা হলেন রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট ও পাল্টা পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের কর্মীরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এদিকে একই ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুপক্ষ। ছাত্রদলের এক কর্মী দাবি করেন, সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে শিবিরের নেতারা ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন। এ বিষয়ে জানতে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে শিবিরের কর্মীরা হামলা চালান।

অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সকালে শান্তিনগর এলাকায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে শিবির নেতা সুজন মিয়া ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় আঘাত পান এবং আরেক শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

আপডেট সময় ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬