ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস

সুনামগঞ্জে ‘রাজহংস’ হাউসবোট দখল করে নিলেন বিএনপি নেতা, অভিযোগ মালিকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণের জন্য নির্মিত নান্দনিক হাউসবোট ‘রাজহংস’ দখলে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মমিনুল হক বেনু—এমন অভিযোগ উঠেছে। দুই বছর ধরে পরিশ্রম করে হাউসবোটটি তৈরি করেন দীপংকর চৌধুরী।

তিনি অভিযোগ করেন, “আমার হাউসবোটের মালিকানায় একাধিক অংশীদার থাকলেও বিএনপি নেতা মমিনুল হক বেনু অবৈধভাবে এটি দখল করে নিয়েছেন। আমাদের কাউকেই হাউসবোটের কাছেও যেতে দিচ্ছেন না। বরং অপপ্রচার চালাচ্ছেন যে, আমি নাকি তাকে এটি বিক্রি করে দিয়েছি।”

দীপংকর আরও জানান, হাউসবোটটির দায়িত্বে থাকা শ্রমিক ফুল মিয়া মমিনুল হকের অনুরোধে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই দফায় ১৮ হাজার টাকা নিয়েছেন।

স্থানীয় পর্যটনপ্রেমীরা বলছেন, হাওরের পর্যটন ব্যবস্থাপনার স্বার্থেই এমন স্বেচ্ছাচারী দখল ও মালিকানা জটিলতা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

এ বিষয়ে মমিনুল হক বেনুর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

সুনামগঞ্জে ‘রাজহংস’ হাউসবোট দখল করে নিলেন বিএনপি নেতা, অভিযোগ মালিকের

আপডেট সময় ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫