ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

মাসোহারা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বদলি চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির বিতর্কিত আইসি গাজী মিজান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭৯৩ বার পড়া হয়েছে

আল ইমরান মনু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গাজী মিজানুর রহমানকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।

গত ১৬ জুন, সোমবার অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪রিপোর্ট-এ “যমুনায় মাছ ধরতে মাসোহারা দিতে হয় চৌহালী নৌ-পুলিশের ওসিকে” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে যমুনা নদীতে মাছ ধরতে জেলেদের কাছ থেকে মাসোহারা নেয়ার অভিযোগ উঠে আসে আইসি গাজী মিজানের বিরুদ্ধে।

সংবাদটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে তদন্তের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির আকন্দকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে, ২৬ জুন বৃহস্পতিবার নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মাসুমা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে গাজী মিজানুর রহমানকে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বরিসুর নৌ-পুলিশ ফাঁড়িতে (ঢাকা অঞ্চল) বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে চৌহালী উপজেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের প্রশংসা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

মাসোহারা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বদলি চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির বিতর্কিত আইসি গাজী মিজান

আপডেট সময় ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫