ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত লা*শ, পাশে জখম ৫ বছরের শিশু—আসলে কী ঘটেছিল? ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে’ — মন্তব্য মির্জা ফখরুলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ‘সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি’ নিয়ে কিছু রাজনৈতিক দলের দাবি। এই প্রস্তাবকে সরাসরি অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন নির্বাচন নিয়ে ‘জগাখিচুড়ি’ অবস্থা তৈরি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন— যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই।”

মির্জা ফখরুল বিশেষভাবে ইঙ্গিত করেন কিছু রাজনৈতিক দলের জোরালো দাবি— সংখ্যানুপাতিক ভোট বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির প্রসঙ্গে। তিনি বলেন, ‘‘মানুষ জানেই না, এই পদ্ধতি কী। তারা জানে, একটি দল একজন প্রার্থী দেয়, সেই প্রার্থীর মার্কা দেখে ভোট দেয়। এটা আমাদের ভোটারদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত।’’

ফখরুল বলেন, ‘‘এই পদ্ধতি জনগণ বোঝে না। এমনকি আমাদের মত রাজনীতিবিদদেরও অনেক সময় ভালোভাবে বোঝা মুশকিল হয়। অথচ এখন বলা হচ্ছে, যার যত ভোট সে তত আসন পাবে, পরে দল সেই অনুপাতে এমপি মনোনয়ন দেবে। এতে জনগণের সরাসরি নির্বাচনের অধিকার হরণ হয়।’’

তিনি আরও বলেন, ‘‘আদতে এটা জনগণের কাছে বিভ্রান্তিকর এবং অগণতান্ত্রিক। নির্বাচনকে আরেক ধাপে দূরে সরিয়ে নেওয়ার একটি অপকৌশল।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত লা*শ, পাশে জখম ৫ বছরের শিশু—আসলে কী ঘটেছিল?

সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে’ — মন্তব্য মির্জা ফখরুলের

আপডেট সময় ০২:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫