ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি? সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ সৌদি আরবকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা শিগগিরই দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের উর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের ‘প্রায় সব’ সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের পদার্থে দুটি ভুলের পর এবার রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখ নামের এক বৃদ্ধের ফের বিয়ে করা ও জমি বিক্রি নিয়ে সন্তানদের মাঝে তৈরি হয়েছে উৎকণ্ঠা। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং সেখান থেকেই একের পর এক জমি বিক্রি করছেন। তবে বৃদ্ধ বাবার দাবি, ছেলেদের দুর্ব্যবহারের কারণে বাধ্য হয়ে তিনি বাড়ি ছেড়েছেন।

শনিবার (২৫ জুলাই) বাড়ইপাড়া গ্রামে শাহাজালাল শেখের বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। শাহাজালাল শেখের মেয়ে নাসিমা আক্তার জানান, তার বাবা বর্তমানে কোথায় এবং কেমন আছেন, সে বিষয়ে তারা স্পষ্ট নন। তিনি বলেন, আমার বাবা বৃদ্ধ মানুষ। আমরা শুনেছি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আমরা বাবাকে ফেরত পেতে চাই।

বড় ছেলে আলমগীর শেখের অভিযোগ, তার বাবা ধীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা শাহ আলম হালদার ও শাহজাহান ব্যাপারীর সহযোগিতায় দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাদের সহায়তায় জমি বিক্রি চালিয়ে যাচ্ছেন। আলমগীর শেখ বলেন, ‘বাবা বৃদ্ধ মানুষ। তার টাকাপয়সা শেষ হয়ে গেলে দ্বিতীয় পক্ষের লোকজন তাকে আর দেখবে কিনা, তা নিয়ে আমরা শঙ্কিত। বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানান, বাবার সঙ্গে বিরোধ থাকলেও তারা চান তিনি স্বজনদের সঙ্গে যোগাযোগ করুন।

পরিবারের তোলা অভিযোগ প্রসঙ্গে শাহ আলম হালদার বলেন, শাহাজালাল শেখ দ্বিতীয় বিয়ে করে রাজধানীর উত্তরা এলাকায় দ্বিতীয় স্ত্রীর মেয়ে ও জামাইয়ের সহায়তায় বাসা ভাড়া নিয়ে থাকছেন। শাহ আলম আরও দাবি করেন, শাহাজালাল জমি বিক্রি করে একটি গাড়ি কিনেছেন এবং সেখান থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা আয় করেন। পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে শাহ আলম বলেন, পরিবারের সদস্যরা শাহাজালালের সঙ্গে খারাপ আচরণ করায় তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। জমি বিক্রি করার সিদ্ধান্ত তার সম্পূর্ণ নিজস্ব বিষয়।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শাহাজালাল শেখ মোবাইল ফোনে তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলেরা আমাকে মারতে আসে। তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি এখন ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। আমার টাকার প্রয়োজন, তাই জমি বিক্রি করছি। তবে শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ের বিস্তারিত তথ্য কিংবা জমি বিক্রির প্রক্রিয়া সম্পর্কিত পরিবারের অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ

সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ

আপডেট সময় ০১:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬