মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর কর্মচারী (সুপারভাইজার)জুনায়েদ সরদার (২৩)কে ৩ দুষ্কৃতিকারী গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২৬ আগষ্ট বেলা ১১ টার দিকে উপজেলার
বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের নিমতলা টু সিরাজদিখান আঞ্চলিক সড়কের নেপালের ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
আহত সুপারভাইজার জুনায়েদ সরদার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের ছাতির মসজিদ এলাকার জুয়েল সরকার ছেলে।সে কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের তিনতলায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,প্রতিদিনের মতো জুনায়েত তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিসে যাচ্ছিল । মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার কর্মস্থল বিকমেপুর মডেল টাউন অফিস থেকে প্রায় ৩শ গজ দূরে চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজের ওপর পৌছালে একটি মোটরসাইকেলে যোগে তিনজন দুর্বৃত্ত
জুনায়েদকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। একটি গুলি কোমরে আর দু‘পায়ে দুটি গুলি করে দ্রুত সরে যায় দূর্বৃত্তরা । স্থানীয়রা গুলি বিদ্ধ জুনায়েত সর্দারকে প্রথমে নিমতলা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।
বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন,সকালে অফিসে থাকাকালীন এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি যে আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাঁকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পিছন থেকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে।
আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা হোক।
বিক্রমপুর মডেল টাউনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী বলেন,‘আমাদের সুপারভাইজার জুনায়েদের একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে কোনো দ্ব›দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বললে জানা যাবে কারও সঙ্গে কোনো দ্ব›দ্ব ছিল কি না । ’

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: 



















