ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর বিদেশে আরামের বদলে দেশে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবির নেতা সিবগাতুল্লাহ নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ কর্মকর্তার টেবিলে জীবন্ত কুকুর ছেড়ে অভিনব প্রতিবাদ! নাসিকে তুমুল শোরগোল স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা

সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, সরকারের কোনো ভুল হলে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে। তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে আর কখনো ফ্যাসিজম ফিরে আসবে না এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশের কল্যাণে প্রয়োজনীয় রোডম্যাপ তৈরি এবং তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর

সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

আপডেট সময় ০১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬