ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র শিগগিরই শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশে কোনো সারের সংকট নেই দাবি করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্রকারীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

বুধবার দুপুরে দিনাজপুরের হিলির বোয়ালদাড় স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কুড়িগ্রামে সারের ঘটনা ও যশোরে বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১৯ বছর যারা বাংলাদেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে ফোকলা করেছে এবং মানুষের অধিকার হরণ করেছে, তারাই এখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

কুড়িগ্রামের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে সারের সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল। পরে দেখা যায়, যারা গুদাম থেকে সার নিয়ে গিয়েছিল, তারাই আবার সেগুলো ফেরত দিয়ে গেছে। তাই সেখানে প্রকৃতপক্ষে সারের কোনো সংকট ছিল না বলেও দাবি করেন তিনি।

যশোরে বিদ্যুৎ সংকটে মাছ মারা যাওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে মাত্র ৪০ মিনিট বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকলেই মাছ মারা যাবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের দোসররা সার ও বিদ্যুতের সংকটের কথা বলে মানুষকে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

এসব অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী। একই সঙ্গে অন্যায় ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন

ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৫:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬