নিউইয়র্কে অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক এড়িয়ে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এশিয়া সোসাইটির বর্তমান সভাপতি কিউং হোয়া কাং-এর সঙ্গে হ্যান্ডশেক ছাড়াই সৌজন্য বিনিময় করেন আখতার।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মূল আলোচনা ছিল বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে নেতৃত্ব, উন্নয়ন এবং সহযোগিতা নিয়ে। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কিউং হোয়া কাং।
অনুষ্ঠানের এক পর্যায়ের ড. মুহাম্মদ ইউনূস এনসিপি নেতা আখতার হোসেন ও দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে মঞ্চে ডেকে কিউং হোয়া কাং এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিউং হোয়া কাং সৌজন্য দেখাতে এগিয়ে এসে হাত বাড়ালেও আখতার তার বুকে হাত রেখে সম্মান প্রদর্শন করেন। একইভাবে কিউং হোয়া কাংও সৌজন্য বজায় রাখেন।
পরে তাসনিম জারার সঙ্গে হ্যান্ডশেক করেন দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এশিয়া সোসাইটির বর্তমান সভাপতি কিউং হোয়া কাং।

