ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

“অপপ্রচারে কান দেবেন না, নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে না”—মিয়া গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’ কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে পারে না, তারাই রাজাকার নামক অপপ্রচারে লিপ্ত হয়েছে। নতুন প্রজন্ম এসব বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশ্বাস করে না।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমান।

এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন, তাদেরকে কেউ হুমকি দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ছাড় দেবে না। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বিভেদ থাকবে না।

সব মত ও ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের সঙ্গে বসবাস করবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক দেব প্রসাদ মন্ডল, উপজেলা আমীর মোক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডলসহ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

“অপপ্রচারে কান দেবেন না, নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে না”—মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ০১:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫