ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নির্বাচন ঠেকানো যাবে না: অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দও চলছে তোরজোর। এর মধ্যে ঘোষণা এলো শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি।

ইসি সচিবের এমন ঘোষণার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির বেশিরভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে তারা রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটবেন। গত মঙ্গলবার বিকেলে শাপলা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন।

সারজিসের এমন হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কাছে সাংবাদিকরা সারজিসের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে এবং পৃথিবীর কেউ নেই যে এটা বানচাল করতে পারবে।

শফিকুল আলম বলেন, কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে, আমরা এটা দেখছি না। আমাদের কথা হচ্ছে— নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে এবং কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

নির্বাচন ঠেকানো যাবে না: অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব

আপডেট সময় ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫