ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’

আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে ফিরলেন জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে অংশ নিয়ে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। বুধবার দুপুরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল পিয়া, দক্ষিণ মহানগরী সেক্রেটারি আয়েশা পারভীন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার।

লাহোরে গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এই দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া, বাহরাইন, বসনিয়া, মন্টেনিগ্রোসহ ১৭টি দেশের নারী প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন নুরুন্নিসা সিদ্দীকা।

সম্মেলনে আলোচনার বিশেষ আকর্ষণ ছিলেন মালয়েশিয়া থেকে ফ্রিডম ফ্লোটেলা অংশগ্রহণকারী ডা. ফৌজিয়া হাসান, দাতো হাজ্জা মমতাজ, এমডি নাভি মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সম্প্রচারক লরেন বুথ। সমাজ পরিবর্তন, নারীর অধিকার, মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক নারী নেতৃত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয় সম্মেলনে।

এই আন্তর্জাতিক নারী সম্মেলনের আয়োজন করে পাকিস্তান জামায়াতে ইসলামী মহিলা শাখা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী

আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে ফিরলেন জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা

আপডেট সময় ০৮:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫