ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড বিদায়ের আগে চা-শ্রমিকের বকেয়া পরিশোধ করে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

“ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে আবু সাঈদ হয়ে দাঁড়াতে হবে: খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও জুলুমবাজদের আর কোনো ছাড় দেওয়া হবে না—সেটি ঢাকায় হোক বা খাগড়াছড়িতে। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রত্যেক মানুষকে আবু সাঈদের মতো সাহসী হয়ে উঠতে হবে। বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না।”

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “পাহাড় থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। পাহাড়ে চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টিকারী ও ফ্যাসিস্ট তৈরির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন।”

মাদ্রাসায় নিজের ছাত্রজীবনের স্মৃতি স্মরণ করে সাদিক কায়েম বলেন, “এই প্রতিষ্ঠান থেকেই একদিন জাতীয় নেতৃত্ব তৈরি হবে। অতীতে ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের শিকার হলেও বায়তুশ শরফ মাদ্রাসা আরও শক্তিশালী হয়ে উঠে এসেছে। শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হয়ে জ্ঞানে আত্মনিয়োগ করতে হবে।”

মাদ্রাসার সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের এজিএস উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান এবং জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসার পথে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা ও মাটিরাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা ও শুভেচ্ছা বক্তব্য দেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম

“ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে আবু সাঈদ হয়ে দাঁড়াতে হবে: খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম”

আপডেট সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫