ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি

শেখ হাসিনাকে জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়েছে: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

‘ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে চাইলে ‘রাজাকার’ বলে গালি দেওয়া হয়। তখনি শেষ পেরেকটা মারা হয়ে যায়। আর শেখ হাসিনা যে দেশের তাকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, নির্বাচনে হা এবং না ভোট থাকবে। হা ভোট দিয়েই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করবে। পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে।

মামুনুল হক বলেন, আপনাদের উপস্থিতি প্রমাণ করে নান্দাইলের মাটি ইসলামের ঘাঁটি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস, এ দেশের আলেম সমাজ ও ইসলামপন্থীরা ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে। খেলাফত মজলিসের নেতাকর্মীরা শেখ হাসিনার জুলুম ও নির্যাতনের টার্গেটে পরিণত হয়েছিল। আমরা ২০১৩ সালে শাপলা চত্বরে জীবন দিয়েছি। পাখির মতো গুলি করে মেরে লাশ গুম করা হয়েছিল।

শেখ মুজিবের সমালোচনা করে মামুনুল হক বলেন, পাকিস্তানের কারাগারে বন্দি থেকে মুক্ত হয়ে তিনি লন্ডনে চলে যান। ওই সময় বাংলার জনগণ আশা করেছিল তিনি সরাসরি বাংলার মাটিতে এসে জনতার কাতারে গিয়ে জনতাকে আশার বাণী শোনাবেন। কিন্তু তিনি সেখান থেকে ভারতে গিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে একটি চিরকুট নিয়ে দেশে আসেন। পরে দিল্লির কথামতো সংবিধান তৈরি করেন।

মামুনুল হক আরো বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে বছরের পর বছর বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। আমরা নির্যাতন সহ্য করেছি, তবু দেশ ও ইসলামের প্রশ্নে আমরা মাথা নত করি নাই। দেশ, স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে আমরা কোনো অপশক্তির সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ।

২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এ দেশের তামাম ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী, বিদেশি আধিপত্যবাদবিরোধী বিপ্লবের প্রতিটি অর্জন ঘরে তোলার জন্য খেলাফত মজলিস সংগ্রাম অব্যাহত রাখবে।’ হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য করে বলেন, আগামী দিনে যদি খেলাফত মজলিশ ক্ষমতায় যেতে পারে তাহলে সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা বাণিজ্যসহ সকল কিছুই করতে পারবেন।

সমাবেশে খেলাফত মজলিসের নান্দাইল উপজেলা সভাপতি ও ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শামছুল ইসলাম রহমানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ইসলামী আন্দোলনের নান্দাইলের মনোনীত প্রার্থী মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

শেখ হাসিনাকে জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়েছে: মামুনুল হক

আপডেট সময় ০১:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫