ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার খোলা: উদ্ধার ৮৩২ ভরি স্বর্ণালংকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের একটি লকার খুলে বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আদালতের অনুমতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারটি খোলা হয়।

লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার তালিকায় রয়েছে—স্বর্ণের চুরি, নৌকার আকৃতির অলংকার, কানের দুলসহ বিভিন্ন ডিজাইনের মূল্যবান গহনা।

এর আগে, কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখার অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটিও জব্দ করে সিআইসি। একইভাবে ১০ সেপ্টেম্বর জব্দ করা হয় সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার খোলা: উদ্ধার ৮৩২ ভরি স্বর্ণালংকার

আপডেট সময় ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫