ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপিএলে ওসমান হাদির স্মরণে ১ মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

১২তম বিপিএলের আসর শুরু হয়েছে আজ। তবে এবারের বিপিএলটা শুরু হলো একটু ভিন্নভাবে। বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে ভিন্নভাবে সম্মান জানানো হলো।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্মরণে বিসিবি আগেও ফেসবুক পোস্টে শোকবার্তা জানিয়েছে। আজ বিপিএলের শুরুর দিনেও তাকে উৎসর্গ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিপিএলের শুরুতে আজ মুখোমুখি সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে।

বিপিএল শুরুর ঠিক আগে ওসমান হাদি স্মরণে এক মিনিট নিরবতা পালনের আহ্বান করা হয়। ঠিক তখনই রাজশাহী তারকা মুশফিকুর রহিমকে দেখা যায় অন্যভাবে। তিনি মোনাজাত ধরে দোয়া করছিলেন তখন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা শেষে বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলে আজ আছে দুই ম্যাচ। প্রথম ম্যাচের শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

বিপিএলে ওসমান হাদির স্মরণে ১ মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

আপডেট সময় ০৪:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫