ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়েছে: ড. ফয়জুল হক বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার বিএনপি নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে: সারজিস জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না: জামায়াত প্রার্থীর হুঙ্কার

সিরিয়ায় জুমার নামাজে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর হোমসের ওয়াদি আল-দাহাব এলাকায় ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এ হামলা হয়।

খবরে বলা হয়, সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে বিস্ফোরণে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, শুক্রবারের নামাজের পরপরই হোমসের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এই হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় কর্মকর্তারা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী অথবা মসজিদে আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরকের কারণে ঘটে থাকতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম

সিরিয়ায় জুমার নামাজে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট সময় ০৫:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫