ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন

গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার ও পোস্টার হাতে এই মিছিল বের করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— ‘অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল। আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর।’ ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা মশাল হাতে স্লোগান দিচ্ছেন— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোসাইরহাট উপজেলায় দলটির কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি। শেখ হাসিনার বিদেশ গমনের পর দলীয় কার্যক্রম কার্যত নিষ্ক্রিয় ছিল। এমন পরিস্থিতিতে রাতের আঁধারে হঠাৎ এ ধরনের মিছিল বের হওয়ায় এলাকাজুড়ে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।
মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অধিকাংশ অংশগ্রহণকারীর মুখ ছিল কাপড় বা মুখোশে ঢাকা। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না। এ ঘটনার ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রদলের এক নেতা অভিযোগ করে বলেন, “প্রশাসনের কাছে অনুরোধ—আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার নিয়ে যারা মিছিল করে শান্ত গোসাইরহাটকে অশান্ত করছে, তাদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।”
এ বিষয়ে জানতে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ১১:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫