ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

সাকিবের জাতীয় দলে ফেরানোর ইঙ্গিতের মাঝে মাগুরার বাড়িতে চলছে সংস্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিনই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর প্রসঙ্গ সামনে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, সাকিব ফিট থাকলে এখন থেকে জাতীয় দলের জন্য তাকে নির্বাচক কমিটি বিবেচনায় নেবে। বোর্ডের এমন বক্তব্য ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনেকের অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু আড়াল করতেই সাকিবকে সামনে এনে আলোচনার গতিপথ ঘুরিয়ে দিতে চেয়েছে বিসিবি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাকিবকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মাগুরায় তার বাড়ির একটি ঘটনা। গতকাল (সোমবার) মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়ে সরেজমিনে দেখা যায়, বাড়ির প্রধান গেট মেরামতের কাজ চলছে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এ দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তবে কি দেশে ফিরছেন সাকিব?

বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, সাকিব আল হাসান আসবেন—এমনটাই শুনেছি। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর হয়তো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, সাকিব আল হাসান আসবেন—এমনটাই শুনেছি। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি। তার এই বক্তব্যে স্থানীয় সাকিব ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর হয়তো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।জাতীয় দল থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান।

তবে সাকিবের দেশে ফেরা কিংবা মাগুরায় আসার বিষয়ে নিশ্চিত হতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি মাগুরা ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর তিনি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। জাতীয় দল ও দেশের বাইরে থাকলেও সাকিবকে ঘিরে আলোচনা যেন কখনোই থামছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম

সাকিবের জাতীয় দলে ফেরানোর ইঙ্গিতের মাঝে মাগুরার বাড়িতে চলছে সংস্কার

আপডেট সময় ০১:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬