ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

খেলতে গিয়ে তসবিহ’র দানা আটকালো গলায়, প্রাণ গেলো ছোট্ট তালহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

খেলতে গিয়ে তসবিহ’র দানা আটকালো গলায়, প্রাণ গেলো ছোট্ট তালহার

চট্টগ্রামের মিরসরাইয়ে খেলতে গিয়ে মুখে দেওয়া তসবিহ দানা গলায় আটকে তালহা বিন শহীদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তালহা ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। শহিদুল চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। আর মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তসবিহ নিয়ে খেলছিলো তালহা। কোনো এক সময় তসবিহর একটি দানা গিলে ফেলে সে। পরে গলায় আটকানোর পর বুঝতে পেরে পরিবারের সদস্যরা তালহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে মৃত ঘোষণা করেন। বাদ জুমা নিজ পারিবারিক কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় তসবিহর দানা আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিলো। এতে তার মৃত্যু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

খেলতে গিয়ে তসবিহ’র দানা আটকালো গলায়, প্রাণ গেলো ছোট্ট তালহার

আপডেট সময় ০৩:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬