ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

৮ নয়, ৫ আগস্টই হোক ‘নতুন বাংলাদেশ দিবস’: জামায়াত আমিরের দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

ঘোষণার পর থেকেই দিনটি নিয়ে শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “৮ নয়, ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।”
তার মতে, প্রকৃত পরিবর্তনের দিনটি ছিল ৫ আগস্ট, যেদিন ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের দমন-পীড়নের অবসান ঘটে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি আওয়ামী লীগের পতনে অগ্রণী ভূমিকা রাখা তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির একাধিক শীর্ষ নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ৮ আগস্ট নয়, ইতিহাসে গুরুত্বপূর্ণ দিনটি ৫ আগস্ট—এটা উপেক্ষা করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

নতুন বাংলাদেশ দিবস ঘিরে চলমান এই বিতর্কে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

৮ নয়, ৫ আগস্টই হোক ‘নতুন বাংলাদেশ দিবস’: জামায়াত আমিরের দাবি

আপডেট সময় ০৩:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫