ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস, মাত্র ৮ বিডিআরের সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার হাফিজ উদ্দিন মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি করে জীবন দিলেন পুলিশ সদস্য এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার আমার স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে হেনস্তা করা হচ্ছে: রাশেদ প্রধান সংরক্ষিত নারী আসনে এনসিপিকে আসন ছাড়ছে জামায়াত, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা-মনিরা

বিতর্কের মুখে এনসিপির কুমারখালী কমিটি: সাবেক ছাত্রলীগ নেতাকে যুগ্ম সমন্বয়কারী পদে নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে একটি গুরুত্বপূর্ণ পদে সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আলীর নিয়োগ নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার (২১ জুন) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত ১২ সদস্যের কমিটিতে আসাদুজ্জামান আলীকে যুগ্ম সমন্বয়কারী পদে মনোনীত করা হয়। তিনি কুমারখালী পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, পদ পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা ও সেল্টার বাণিজ্য, ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। শুধু তিনি নন, তার বাবা আবদুর সামাদ পাখির বিরুদ্ধেও রয়েছে অপকর্মের নানা অভিযোগ।

এনসিপির মতো একটি উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্মে এমন বিতর্কিত ব্যক্তিকে নেতৃত্বে আনা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনেকে বলছেন, এ ধরনের পদবন্টন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।

তবে আসাদুজ্জামান আলী সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

বিতর্কের মুখে এনসিপির কুমারখালী কমিটি: সাবেক ছাত্রলীগ নেতাকে যুগ্ম সমন্বয়কারী পদে নিয়োগ

আপডেট সময় ০৮:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫