ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, একজন ঢাকায় আশঙ্কাজনক অবস্থায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৩০৯ বার পড়া হয়েছে

খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম হোসেন (২৯) নামের আরেক যুবক। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজার এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে, মিরাজ নামে আরও এক গুলিবিদ্ধ যুবক হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসা না নিয়ে তিনি পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, নিহত সাব্বির এবং আহত সাদ্দাম খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র অন্যতম সহযোগী। তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে এবং সাদ্দাম সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। পালিয়ে যাওয়া মিরাজের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, একজন ঢাকায় আশঙ্কাজনক অবস্থায়

আপডেট সময় ০১:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫