ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

নিয়মিত ছাত্র বলেই শিবিরের নেতৃত্বে—সাদ্দাম দাবি করলেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা সকলেই নিয়মিত শিক্ষার্থী—এমন দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক মন্তব্যের জবাবে বৃহস্পতিবার (২৬ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বক্তব্য দেন।

সাদ্দাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে অছাত্রের কোনো স্থান নেই। যারা কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বে রয়েছেন, তারা সকলে এখনো নিয়মিত ক্লাস করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন। ছাত্র ছাড়া শিবির করা কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমাদের সংগঠনে সদস্যদের অ্যাকাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সবারই পড়াশোনায় সক্রিয় থাকতে হয়। কেন্দ্রীয় সভাপতি নিজেও প্রতিদিন ক্লাস করেন।”

শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা নিশ্চিত করতে ছাত্রশিবিরের ভেতরে আলাদা বিভাগও কাজ করছে বলে জানান তিনি। “আমরা চাই না আমাদের সদস্যরা পড়াশোনায় পিছিয়ে পড়ুক। এজন্য সংগঠনের মধ্যে নির্দিষ্ট একটি ইউনিট রয়েছে যারা একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করে,”—বলেন সাদ্দাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

নিয়মিত ছাত্র বলেই শিবিরের নেতৃত্বে—সাদ্দাম দাবি করলেন

আপডেট সময় ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫