ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপের মঞ্চে রূপকথা লিখেই চলেছে আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্দে। জনসংখ্যায় টুর্নামেন্টের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হলেও মাঠের পারফরম্যান্সে তারা কাঁপিয়ে দিচ্ছে পরাশক্তিদের। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে গ্রুপ পর্বে আটকে দেওয়ার পর, এবার বিশ্বকাপের শেষ ৩২এর রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে  কেপ ভার্দে। শনিবার (২৭ জুন) হিউস্টনেএইচগ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়ায় শেষ ৩২এর মঞ্চে তাদের লড়তে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

মাত্র সাড়ে ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দেকে নিয়ে আর্জেন্টিনার স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। গ্রুপ পর্বে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের সাথে গোলশূন্য ড্র করার পর উরুগুয়েকেও ২২ ব্যবধানে রুখে দিয়েছিল তারা। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকেই অন্য ম্যাচে গুয়াদালাহারায় উরুগুয়েকে ১০ গোলে হারিয়েএইচগ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৪২ মিনিটে স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনার শট ঠেকাতে গিয়ে অবিশ্বাস্য ভুল করেন উরুগুয়ের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরা। তাঁর এই ভুলের খেসারত দিয়ে প্রথমার্ধেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখলে তাদের ফেরার সব পথ বন্ধ হয়ে যায়।

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে (বাংলাদেশ সময় রাত ১টা) শেষ ৩২এর ম্যাচে মাঠে নামবে। তবেজেগ্রুপের রানার্সআপ চূড়ান্ত না হওয়ায় স্পেনের প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়; স্প্যানিশদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া।

এদিকে এই হারে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে সবার আগে বিদায়ঘণ্টা বাজল লুইস সুয়ারেজদের উত্তরসূরিদের। উরুগুয়ের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে বিদায় নিয়েছে সৌদি আরবও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

আপডেট সময় ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬