ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার যদি খারাপই করেন তাহলে আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন ফারহানা ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি’ আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ চীনের মতো উন্নত হতে পারেনি। শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আজ যারা বলেন বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভারতের দালালি করলে চীন সফরে না গিয়ে সরকার প্রধান আগে ভারত সফর করতেন। তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু ভারতের দাদাগিরি বরদাস্ত করা হবে না। বিজিবি সীমান্তে এখন সাহস ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

জামায়াতের নেতারা এনসিপির নেতারা আজ সরকার পতনের হুমকি দেয় জানিয়ে রাশেদ খাঁন আরও বলেন, আপনারা ১৭ বছর দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি। আপনারা বড় বড় কথা বলছেন। হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। আমি বলতে চাই, হাসনাত আবদুল্লাহ ইউনুস সরকারের সময় সরকারি সব বরাদ্দ তার এলাকায় নিয়ে গেছে, এটা কি দুর্নীতি নয়?

পুশইন ইস্যু নিয়ে তিনি বলেন, বিজিবি এখন সাহসের সঙ্গে কথা বলছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিজিবি সীমান্তে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি কোনো দেশের দালালি করে না। বিএনপি ভারতের দালালি করে না, পাকিস্তানের দালালিও করে না। আজ শিবিরের কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে বলছে ভারতের দালাল। তাহলে আপনারা (শিবিরজামায়াত) কি পাকিস্তানের দালাল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

আপডেট সময় ০৪:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬