ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২২৯২ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ. কে. রাতুল শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন তার বাবার মতোই এক নিবেদিতপ্রাণ শিল্পী। তার অকালপ্রয়াণে বন্ধু, সহশিল্পী ও সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। ব্যান্ডসংগীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ।

বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়কদের একজন ছিলেন জসীম। সমকালীন সময়ে অ্যাকশান ধারার হিরো হিসেবে খ্যাতি ছিলো তার। অকাল প্রয়াণে আশাহত হয়েছেন লাখো ভক্ত অনুরাগী। অতীত সময়ের দিকে তাকিয়ে কেউ কেউ তাকে ‘বাংলার রজনীকান্ত’ বলেও সম্বোধন করেন! মৃত্যুকালে তিন পুত্র রেখে গেছেন জসিম। সামী, রাতুল ও রাহুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল

আপডেট সময় ০৬:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫