ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সকালের ফেসবুক পোস্ট ডিলিট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করলেন মাহিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

এবার রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য দাবি করে রোববার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। কিন্তু পরে সেই পোস্টটি ডিলেট করে বিকেলে দেয়া নতুন এক পোস্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

নতুন দেয়া ফেসবুক পোস্টে তিনি জানান, আব্দুর রাজ্জাক নামে গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ।

পোস্টে মাহিন লিখেছেন, ‘পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত। আব্দুর রাজ্জাক নামে গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন।

পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। আমার ভুল তথ্যের কারণে যে বা যারা মনোক্ষুণ্ণ হয়েছে তাদের প্রতি আবারও ক্ষমাপ্রার্থনা করছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

সকালের ফেসবুক পোস্ট ডিলিট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করলেন মাহিন

আপডেট সময় ০৫:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫