ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত গণতান্ত্রিক কি না, বিবেচনা করবেন আমিরই: ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের আমিরেরই বিবেচনা করা উচিত।

রংপুরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। তাই বিএনপিকে ‘ফ্যাসিস্ট’ বলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের উচিত নিজের দলের গঠনতন্ত্র ভালোভাবে পর্যালোচনা করা। তাদের দল গণতান্ত্রিক কি না, সেই মূল্যায়ন তারাই করবেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কে প্রার্থী হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের চেষ্টা চলছে। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত গণতান্ত্রিক কি না, বিবেচনা করবেন আমিরই: ফখরুল

আপডেট সময় ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬