ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরজায় চিরকুট টাঙিয়ে জন্মস্থান ছাড়লেন স্কালোনি কয়লা নাকি নিমের ডাল, দাঁতের যত্নে কোনটি বেশি উপকারী? দেশের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হবে সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন ইসরাইলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ট্রাম্প: মার্কিন কংগ্রেস সদস্য প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা করতে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা হামলা করবে না ইরান বিশ্বে সবচেয়ে বেশি গোলাবারুদ আমাদের: ট্রাম্প

শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা করতে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা এগিয়ে নিতে তৃতীয়বারের মতো দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সফরে তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এছাড়া এই সফরে মন্ত্রী ও উপদেষ্টাসহ মোট চারজনের অংশ নেওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সোমবার (২৭ তারিখ) রাত ৯টায় তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদও মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন বলে আরেকটি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা ৩০ তারিখ হওয়ার কথা ছিলো। কিন্তু তা এগিয়ে ২৭ তারিখে এগিয়ে আনা হয়েছে।

যদিও এ সফর সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দরজায় চিরকুট টাঙিয়ে জন্মস্থান ছাড়লেন স্কালোনি

শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা করতে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় ১১:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬