ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গুনে গুনে ঘুষ নেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি উপসহকারী

কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মিন্টু বিশ্বাস।

অফিস আদেশে বলা হয়, ‘বোয়ালমারী উপজেলার সাতৈর “খ” ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ)(ঘ) অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক ওই কর্মচারীকে ২৬/০৭/২০২৬ তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো।’

আদেশে আরও বলা হয়, ‘বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন।’

এর আগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। রোববার বিকেলে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে অফিসের চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নিতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।

দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, অফিসের নিজ কক্ষের চেয়ারে বসে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় এক সেবাগ্রহীতার কাছ থেকে তিনি ঘুষের টাকা গুনে গুনে নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।

উপসহকারী নিজেকে তুলনা করে বলতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ তখন দাবি করে বলেন, ‘এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও এটি।’

তবে তিনি ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি।

বিষয়টি নিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘এর আগে আমি সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করেছি। আজ তার বিরুদ্ধে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলেছি।’

এর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ইউনিয়ন ভূমি উপসহকারী

কর্মকর্তা ইমরান শেখকে বরখাস্তে আদেশ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০২:৫৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬