ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের নাম নিয়ে রক্ত’ক্ষয়ী সং’ঘর্ষ নিহত ১, আহত অন্তত ৩০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলছে। কয়েকদিন ধরে উত্তেজনা বাড়তে থাকলে সোমবার সকালে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

এদিকে সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

উল্লেখ্য, হতাহতের সংখ্যা পরবর্তী সময়ে আরও পরিবর্তিত হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাজারের নাম নিয়ে রক্ত’ক্ষয়ী সং’ঘর্ষ নিহত ১, আহত অন্তত ৩০

আপডেট সময় ০২:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬