ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে বিভিন্ন সরকার ভোট চুরি করলেও ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে ‘মিডনাইট নির্বাচন’ এবং ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনেও ভোট চুরি হয়েছে, তবে এবার ভোটের পর ফলাফল চুরি করা হয়েছে। অতীতে সরকারগুলো ভোট চুরি করত, আর বিএনপি সরকার ফলাফল চুরি করেছে। তাদের কাছে সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি।

তিনি আরও বলেন, এনসিপি ক্যান্টনমেন্ট বা ব্যবসায়ী গোষ্ঠীর তৈরি রাজনৈতিক দল নয়, আমাদের একমাত্র ওনারশিপ হলো বাংলাদেশের জনগন। বিএনপি দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করছে বলেও দাবি করেন তিনি।

হাসনাত বলেন, ব্যাংক খাত, বিশ্ববিদ্যালয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপির লোকজন বসানো হয়েছে। সম্প্রতি ১২টি প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মতো বিএনপিও এখন থেকেই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা বাস্তবায়ন শুরু করেছে।

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনে বিএনপি-ঘনিষ্ঠ একজনকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চিন্তা করছে। সবার আগে বাংলাদেশ নয়, এখন সবার আগে বিএনপি।

চুয়াডাঙ্গা জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব। প্রধান অতিথি ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, যুগ্ম সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬