ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা

হত্যা মামলার পলাতক আসামি সেলিম বাউফলে গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে বানরের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করা যুবক আবু তালেবের চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোহাম্মদ সেলিমকে (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সারে ৫টার দিকে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সামসুল হকের ছেলে।

গণমাধ্যমকর্মীদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর রাশেদ জানান, গত ২ এপ্রিল রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে আবু তালেব নামে ওই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৩এপ্রিল একটি হত্যা মামলা (ধারা ৩২৬/৩০২ দণ্ডবিধি) দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয় পেশাগত দ্বন্দ্বের জেরে আসামি রুবেল হোসেন রাতে আবু তালেবকে তার শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে সুচালো রড দিয়ে বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তালেবের শ্বশুর ছবেদ আলী তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও একই অস্ত্র দিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তালেবকে মৃত ঘোষণা করেন। ঘটনায় রুবেলের সহযোগিতা করেছেন আরও কয়েকজন।

তদন্ত বিষয়টা কয়েকজনের নাম পাওয়া গেলে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে অন্যতম আসামি অভিযুক্ত সেলিমকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, হত্যা মামলা একজন আসামিকে বাউফল থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী

হত্যা মামলার পলাতক আসামি সেলিম বাউফলে গ্রেফতার

আপডেট সময় ১০:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫