ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৪২০ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে ইমরান (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলা সদরের নলখোলা এলাকায় দশমিনা-গলাচিপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সৈয়দ জাফর গ্রামের রবিউল বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইমরান আরজবেগী বাজার থেকে যাত্রী নিয়ে নলখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে প্যাদা বাড়ির দরজার সামনে মহাসড়কে হঠাৎ একটি কুকুর সামনে পড়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়।

এতে চালক ইমরান গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, নিহতের লাশের সুরতহাল তৈরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫